ঢাকা, সোমবার ১৬, নভেম্বর ২০২৬ ৫:৫৮:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন মোহাম্মদপুরে চিকিৎসার জন্য গিয়ে ‘পীরের’ ধর্ষণের শিকার নারী! ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট, সাত মহাদেশ ভ্রমণ বৃদ্ধার ৫ দফা পতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে নারীর মৃত্যু

৫ দফা পতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৯ এএম, ১৫ নভেম্বর ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের বাজারে টানা পতন লক্ষ্য করা যাচ্ছে সোনার দামে। সবশেষ শনিবার (১৪ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম আরও ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে টানা ৫ দফায় ১২ হাজার ৭২ টাকা কমলো মূল্যবান এই হলুদ ধাতুটির দাম।


এতে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।


রোববার (১৫ নভেম্বর) দেশের বাজারে এই দরেই বিক্রি হচ্ছে সোনা।


নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকায় বেচাকেনা হচ্ছে বর্তমানে।

এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) ২২ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমায় বাজুস। এতে সেদিন দেশের বাজারে এই ক্যাটাগরির প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।


এর আগে, বৃহস্পতিবারও (১২ নভেম্বর) দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল। ওইদিন দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করে বাজুস। আগের দিন, ১১ নভেম্বর সকালেও সোনার দাম কমিয়েছিল সংস্থাটি। সেদিন ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। তারও আগে ৬ নভেম্বর একই ক্যাটাগরির সোনার দাম কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা।


সব মিলিয়ে দেশের বাজারে সোনার দাম ভরিপ্রতি ১২ হাজার ৭২ টাকা কমেছে পাঁচ দফায়। এতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা থেকে এখন পর্যন্ত ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায় নেমে এসেছে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম।


সবশেষ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।